মোঃ বেলাল বেপারী
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় এমডি খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা
মোঃ বেলাল বেপারী
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম
|অনলাইন সংস্করণ
বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের কৃতী সন্তান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারবার নির্বাচিত আমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৭নং আমিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৭নং আমিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব খন্দকার ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং জলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব মোঃ বাহাদুর মুন্সী, খুলনা জেলা ছাত্রদলের সদস্যসচিব ইসমাইল হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ হেলাল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খান, আমিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র নেতা সিহাব উদ্দিন, সহসভাপতি মুজাফফর এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা এমডি খায়রুল ইসলাম খান জনিকে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর এ অর্জন এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও বক্তব্য দেন অতিথিরা। বক্তারা বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী নির্বাচন করা হবে। আগামী নির্বাচনে এমডি খায়রুল ইসলাম খান জনিকে বিজয়ী করার জন্য তাঁরা উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সরকারের দেওয়া কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা কার্যক্রমের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি আগামীতে আমিরপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়টিও তাঁরা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ
- জনপ্রিয়
ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
