মোঃ বেলাল বেপারী
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ
এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন গোবরা কয়রার সজীব
মোঃ বেলাল বেপারী
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
|অনলাইন সংস্করণ
কয়রা (খুলনা) প্রতিনিধি: বি এম আল আমিন ইসলাম
খুলনার কয়রা উপজেলার কৃতী শিক্ষার্থী আদিত্য সজীব হাসান এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছেন। তিনি কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
আদিত্য সজীব হাসানের শিক্ষাজীবনজুড়েই রয়েছে সাফল্যের ধারাবাহিকতা। পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন তিনি। পরে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছেন তিনি।
আদিত্য সজীব হাসানের বাড়ি কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে। তিনি ওই গ্রামের মো. হাফিজুর রহমান মিস্ত্রি ও জাহানারা পারভীনের কনিষ্ঠ সন্তান।
পড়াশোনার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আদিত্য। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষকে সহযোগিতা করার আগ্রহ রয়েছে তাঁর। সুন্দরবন উপকূলের জলবায়ু পরিবর্তন ও পরিবেশসংক্রান্ত বিষয় নিয়েও কাজ করছেন তিনি।
ভবিষ্যতে একজন সরকারি কর্মকর্তা হয়ে মানুষের সেবা করতে চান আদিত্য সজীব হাসান। নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাজের মানুষের কল্যাণে ভূমিকা রাখাই তাঁর অন্যতম লক্ষ্য।
এইচএসসি পরীক্ষায় তাঁর এমন সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর সাফল্যে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
- সর্বশেষ
- জনপ্রিয়
ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
