আজকের কালবেলা নিউজ সংবাদ
ad728
মোঃ বেলাল বেপারী
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক

কয়রায় ইয়াবাসহ দুই যুবক আটক
কয়রা (খুলনা) প্রতিনিধি:বিএম আলামিন 
খুলনার কয়রায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় ইয়াবা কেনাবেচার সময় তাঁদের আটক করা হয়। 
আটক ব্যক্তিরা হলো ৪নং কয়রা গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০),আব্দুল আজিজ সরদারের
আহসানুল্লাহ(২৫)।
এ সময় তাঁদের কাছ থেকে ৭৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কয়রা থানার পুলিশের একটি দল নিয়মিত টহল ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল  এলাকায় সরকারি পিচঢালা সড়কের পাশে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচা করছেন।
পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সহায়তায় দুজনকে আটক করা হয়। ত

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন,আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়।
ad728
ajkeritshop
  • সর্বশেষ
  • জনপ্রিয়
loading
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...